প্রাচীন ভারতীয় আর্যভাষা চিহ্নিত করুন-
প্রাচীন ভারতীয় আর্য ভাষা হলো বৈদিক বা ছান্দস, সংস্কৃত, বৌদ্ধ - সংস্কৃত।
Related Questions
আর্যদের আগমনের পূর্বে এদেশে অনার্য ভাষাভাষী কোল, শবর, পুলিন্দ, হাড়ি, ডোম, চণ্ডাল, প্রভৃতি অন্ত্যজ সম্প্রদায়ের বসবাসের ফলে আঞ্চলিক ভাষাগুলো এসেছে। যারা নৃতাত্বিক বিচারে অস্ট্রো - এশিয়াটিক গোষ্ঠীর অন্তর্গত।
কেন্তুম ভাষা (Kentum languages) ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের একটি শাখা।
- হিত্তিক (Hittite) ছিল একটি প্রাচীন আনাতোলিয়ান ভাষা, যা আনাতোলিয়ায় (আধুনিক তুরস্ক, যা এশিয়া মহাদেশে অবস্থিত) ব্যবহৃত হত।
- তুখারিক (Tocharian) ছিল একটি ভাষা পরিবার যা তারিম বেসিনে (আধুনিক জিনজিয়াং, চীন, যা এশিয়া মহাদেশে অবস্থিত) প্রচলিত ছিল।
ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারটি মূলত ১০টি প্রধান শাখায় বিভক্ত। এর মধ্যে ৮টি শাখা বর্তমানে জীবন্ত বা প্রচলিত এবং ২টি শাখা সম্পূর্ণ বিলুপ্ত।
জীবন্ত আটটি শাখা:
ইন্দো-ইরানীয়: বাংলা, হিন্দি, ফার্সি, উর্দু ইত্যাদি।
জার্মানিক: ইংরেজি, জার্মান, ডাচ ইত্যাদি।
বাল্টো-স্লাভীয়: রুশ, পোলিশ, চেক ইত্যাদি।
ইতালীয় (রোমান্স): ফরাসি, স্প্যানিশ, ইতালীয়, পর্তুগিজ ইত্যাদি।
কেল্টীয়: আইরিশ, ওয়েলশ, স্কটস গেলিক ইত্যাদি।
হেলেনীয়: গ্রিক ভাষা।
আর্মেনীয়: আর্মেনিয়ার স্থানীয় ভাষা।
আলবেনীয়: আলবেনিয়ার স্থানীয় ভাষা।
বিলুপ্ত দুটি শাখা:
আনাতোলীয়: হিত্তীয় (Hittite) ভাষা।
টোখারীয়: প্রাচীন মধ্য এশিয়ার বিলুপ্ত ভাষা।
বাংলা ভাষা ইন্দো - ইউরোপীয় মূল ভাষার অন্তর্গত।
ইন্দো - ইউরোপীয় ভাষাসমূহ পৃথিবীর আদি ভাষা পরিবারের একটি। এই ভাষা পরিবারের অন্তর্গত ভাষা ও উপভাষাসমূহ বিশ্বের ৬টি মহাদেশে পাওয়া যায়। বেশির ভাগ ইন্দো - ইউরোপীয় ভাষা ইউরোপ ও দক্ষিণ এশিয়ায় বিবর্তন হয়। হিন্দি, বাংলা, ইংরেজি, লাতিন, ফার্সি ও রুশ ছাড়াও বিশ্বের অনেক অনেক ভাষা এই পরিবারের অন্তর্গত। এথ্নোলগের মতে, বর্তমানে এই ভাষার ৪৪৫ টি জীবন্ত ভাষা সদস্য রয়েছে, যা একে বিশ্বের বৃহত্তম ভাষা পরিবারে পরিণত করেছে।
হিস্পানি কোনো ভাষাবংশ বা ভাষা পরিবারের নাম নয়। এটি মূলত স্পেনের প্রধান ভাষা স্পেনীয় (Spanish)-এর অপর একটি নাম বা বিশেষণ।
মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ধ্বনিকে ভাষা বলে।
জব সলুশন