নিচের কোন বানানটি শুদ্ধ নয় ?

ক) সমীচীন
খ) সান্ত্বনা
গ) মুমূর্ষু
ঘ) ফটোষ্ট্যাট
বিস্তারিত ব্যাখ্যা:

ফটোষ্ট্যাট বানানটি শুদ্ধ নয়

এর শুদ্ধ বানানটি হলো: ফটোস্ট্যাট। বাংলায় ইংরেজি 'St' (স্ট) যুক্ত বর্ণে সাধারণত মূর্ধন্য ‘ষ’ (ষ) ব্যবহৃত হয় না, বরং দন্ত্য ‘স’ (স) ব্যবহার করা হয়।

Related Questions

ক) বিনিময়
খ) যোগাযোগ
গ) চিহ্ন বা স্মারক
ঘ) সংযোগ
Note :

'পত্র' শব্দটির শাব্দিক বা আভিধানিক অর্থ হলো চিহ্ন, স্মারক, পাতা বা দলিল। সংস্কৃত 'পত' ধাতু থেকে এই শব্দের উৎপত্তি। 

ক) পর্তুগীজ
খ) ওলন্দাজ
গ) তুর্কি
ঘ) ইংরেজি
Note :

'বারান্দা' একটি পর্তুগিজ ভাষার শব্দ। পর্তুগিজ 'Varanda' শব্দ থেকে এটি সরাসরি বাংলা ভাষায় এসেছে। 

ক) মসজিদ
খ) কাগজ-পত্র
গ) দর-দালান
ঘ) সমীকরণ
Note :

বাংলা ব্যাকরণে 'সমীকরণ' একটি পারিভাষিক শব্দ। এটি ইংরেজি Equation শব্দের পারিভাষিক রূপ। 

ক) কথ্য ভাষা
খ) আঞ্চলিক ভাষা
গ) সাধু ভাষা
ঘ) চলিত ভাষা
Note :

উনিশ শতকে বাংলা ভাষার যে লিখিত রুপ গড়ে উঠে তার নাম দেওয়া হয় 'সাধু ভাষা'। 

 সাধু ভাষার বৈশিস্ট্য-

- সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণরীতি অনুসরণ করে।
- সাধু রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
- সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী অর্থাৎ বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য সাধু ভাষা উপযোগী নয়।
- সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি অনুসরণ করে।
- সাধু ভাষার একটি বৈশিষ্ট্য হলো এটি লেখ্য ভাষা।

ক) ভারতীয় আর্য
খ) সংস্কৃত
গ) ইন্দো-ইউরোপীয়
ঘ) বঙ্গ-কামরূপী
Note :

বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাচীন ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার থেকে। সময়ের সাথে বিবর্তনের মাধ্যমে ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে মাগধী প্রাকৃত এবং পরবর্তীতে মাগধী অপভ্রংশ রূপের সৃষ্টি হয়। এই মাগধী অপভ্রংশ থেকেই ধীরে ধীরে আজকের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে

ক) ড্যাশ
খ) কোলন
গ) হাইফেন
ঘ) সেমিকোলন
Note :

যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বোঝাতে ড্যাশ (—) ব্যবহৃত হয়।

অন্যান্য বিরাম চিহ্নের ব্যবহার:
কোলন (:): একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য বা উদাহরণ উপস্থাপন করতে কোলন ব্যবহৃত হয়। যেমন: সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা হবে।
সেমিকোলন (;): কমার চেয়ে বেশি কিন্তু দাঁড়ির চেয়ে কম বিরতি বোঝাতে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন: আমরা সবাই সবাইকে ভালোবাসি; আসলেই কি সবাই ভালোবাসি?
হাইফেন বা সংযোগ চিহ্ন (-): সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। যেমন: সুখ-দুঃখ, মা-বাবা।

জব সলুশন

সমন্বিত ব্যাংক — অফিসার (ক্যাশ) 03-07-2026

যুব উন্নয়ন অধিদপ্তর — অফিস সহায়ক ২৭-০৬-২০২৬

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড — সেকশন ইঞ্জিনিয়ার 19-06-2026

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন — কারিগরি কর্মকর্তা 19-06-2026

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন — প্রমোশন অফিসার 19-06-2026

পরিবেশ অধিদপ্তর — নমুনা সংগ্রহকারী 19-06-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন